রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিকের জায়গায় ব্যবসারত ব্যবসায়ীদের জায়গা ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কোর্ট স্টেশন মোড় হতে হড়গ্রাম পূর্বপাড়া জামে মসজিদ এলাকায় সিটি বাইপাস রাস্তার উত্তরে রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গায় ব্যবসারত ব্যবসায়ীদের জায়গা ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে নগরভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নগরীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। রাজশাহী সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে এগিয়ে নিতে আয়ের নতুন নতুন খাত সৃষ্টি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান অব্যাহত রেখেছেন। পাবলিক প্রাইভেট পাটর্নারশীপের মাধ্যমে ইতোমধ্যে নগরীতে নির্মাণাধীন স্বপ্নচুড়া মার্কেটের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। সাহেববাজার মুড়িপট্টিতে মার্কেটের কাজ শেষ হয়েছে। সিটি সেন্টার নির্মাণ কাজ শেষ হয়েছে।

আরও কয়েকটি মার্কেটের কাজ এগিয়ে চলেছে। নগরীর বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের ফাঁকা জায়গায় বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে কোর্ট স্টেশন মোড় হতে হড়গ্রাম পূর্বপাড়া জামে মসজিদ এলাকায় সিটি বাইপাস রাস্তার উত্তরে কর্পোরেশনের নিজস্ব জায়গায় ব্যবসারত ব্যবসায়ীদের অস্থায়ীভাবে নির্মিত দোকানঘর ব্যবহারের অনুমতি প্রদানের বিষয়ে আজকের এ সভা। সভায় জানানো হয়, সেখানেও আগামীতে মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সভায় বক্তব্য দেন রাসিকের ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মশিউর রহমান। সভায় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, সম্পত্তি কর্মকর্তা মতিউর রহমান, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা ওয়ালিদ হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin