বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাসিকের পরিচ্ছন্ন বিভাগ, বিদ্যুৎ ও পরিবেশ শাখার সাথে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ, বিদ্যুৎ ও পরিবেশ শাখার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে নগরভবনের এ্যানেক্স ভবন সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পরিচ্ছন্ন সবুজ, স্বাস্থ্যকর, ফুলের, রাতের আলোক নগরী রাজশাহীর সুনাম দেশের সীমানা পেরিয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। আর এ কৃতিত্বের অংশীদার সমগ্র রাসিকের পরিষদসহ সকল কর্মকর্তা-কর্মচারীর। তিনি বলেন, আপনারা আমাদের সহকর্মী। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আপনাদের নিজের শহর মনে করে এ নগরীর উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, সরকারি সহায়তার পাশাপাশি নাগরিকদের পৌরকর দিয়ে এ প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ড ও কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা প্রদান করা হয়। নগরীতে পার্ক, গ্রিন জোন তৈরিসহ নতুন সড়কসমূহে শোভাবর্ধক বৃক্ষরোপণ করা হবে। নগরীতে রাসিকের সকল প্রকার পরিবহনে তেল ব্যবহারে সংশ্লিষ্টদের সাশ্রয়ী হবার নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ এবিএম আসাদুজ্জামান সুইট, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল- ইসলাম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সময় উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin