বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ রাস্তার ও ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক।

তিনি জানান, নগর ভবন হতে কাদিরগঞ্জ গ্রেটার রোড, বর্ণালী মোড়, রাজিব চত্বর, ঘোষপাড়া মোড়, সদর হাসপাতাল মোড়, সিটি কলেজ গেট, সোনাদিঘি মোড়, সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে নগর ভবন পর্যন্ত বিভিন্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ রাস্তার ও ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাজশাহী সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin