রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল’র পূজামণ্ডপ পরিদর্শন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৫৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়ন পরিষদ এলাকায় এবার মোট ছয়টি স্থানে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। স্থানগুলো হলো ঝিকড়াপাড়া, ছাতনী পাড়া, ছয়ঘাটি, মাণ্ডইলে দুইটি এবং প্রসাদপাড়া। গতকাল শুক্রবার রিশকুল ইউপি বর্তমান চেয়ারম্যান ও আগামী ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

ঝিকাড়াপাড়া সহ অন্যান্য স্থানে পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ। এই দেশে সকল ধর্মের মানুষ সমানভাবে সুবিধা ভোগ করেন এবং একই সাথে বসবাস করেন। বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা নির্দেশনায় প্রতি বছর নির্বিঘ্নে সোনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দূুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সেইসাথে সরকার থেকে পুজা করার জন্য আর্থিক অনুদানসহ নানা প্রকার সুবিধা প্রদান করে আসছে।

তিনি বলেন, দেশে আওয়ামী সরকার থাকলে জনগণ শান্তিতে থাকে। দেশের মানুষ নিশ্চিন্তে চলাফেরা এবং ঘুমাতে পারে। এই সরকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য নানাবিধ ভাতা চালু করেছেন। এ সকল ভাতা শতভাগ করার জন্য দ্রুত কাজ চলছে। অনেক স্থানে শতভাগ ভাতা প্রদান করা হয়েছে। এছাড়াও করোনাকালীন সকল বেকার, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, নগদ অর্থসহ নানা প্রকার সহযোগিতা করেছেন। এখনো তা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেক করেন। এছাড়াও দেশে প্রসস্ত রাস্তাঘাট, ব্রীজ, কার্লভাট, পদ্মাসেতু ও মেট্রোরেলসহ নানাবিধ উন্নয়ন চলমান রয়েছে। এই সকল উন্নয়ন অব্যাহত এবং ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগ সরকার বার বার দরকার বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, রিশিকুল ইউনিয়নে তাঁর এই সময়ে ব্যপাক উন্নয়ন হয়েছে। শতভাগ ভাতা প্রদানসহ রাস্তা, ড্রেন, সুপেয় পানির ব্যবস্থা, রাস্তা আলোকায়ন, মসজিদ, মন্দির, গীর্জাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হয়েছে। আরো উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এই সকল উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে আবারও তাঁকে নৌকা মার্কায় ভোট দিয়ে তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও সর্বোপরি প্রধানমন্ত্রী জননেত্রেী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ করেন তিনি।

এদিকে গতকাল বিকেলে তিনি মান্ডইল পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেইসাথে সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চেয়ারম্যান। পরিদর্শনের সময় চেয়ারম্যানের সঙ্গে ছিলেন রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা, রিশিকুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবির উদ্দিন সরকার নয়ন, উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক কামাল পাশা সোহাগ, সদস্য দুলাল।

এছাড়াও রিশিকুল ইউনিয়ন যুবলীগের সদস্য মাহবুব রহমান সোহাগ, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মঈদুর রহমান মন্টু, রিশিকুল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শের আলীসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin