রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রিশিকুল ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠের গুদাম থেকে ৫০ প্যাকেট টিসিবি পণ্য উদ্ধার

  • প্রকাশ সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৭০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলুর ঘনিষ্ঠ সহযোগীর গুদামে লুকিয়ে রাখা টিসিবি পণ্যের ৫০টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জানে আলম পণ্যগুলি উদ্ধার করেন। পরে তিনি ইউপি চেয়ারম্যান, ডিলার ও এলাকাবাসীর উপস্থিতিতে কার্ডধারী ও গরীব মানুষের মাঝে সরকার নির্ধারিত মুল্যে বিক্রির ব্যবস্থা করেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিশিকুল ইউপি চেয়ারম্যান ও ডিলারকে সতর্ক করেছেন। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, টিসিবির আওতায় নির্ধারিত কার্ডধারীদের মাঝে ৪০৫ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও এক কেজি চিনি বিক্রির জন্য রিশিকুল ইউনিয়নে ১ হাজার ৯৩৫ টি পণ্যের প্যাকেট বরাদ্দ আসে। গত ২২ ও ২৩ আগষ্ট রিশিকুল ইউনিয়নের নির্ধারিত ডিলার জীবন এন্টারপ্রাইজ মান্ডইল বাজারের একটি গুদাম থেকে কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিক্রি করেন।
তবে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ব্যক্তিগতভাবে ৫০ টি প্যাকেট রেখে দিতে বলেন। প্যাকেটগুলি তার ঘনিষ্ঠ সহযোগী সুজাউদ্দৌলার মান্ডইল এলাকার গুদামে নিয়ে লুকিয়ে রাখা হয়। এলাকাবাসী জানতে পেরে মঙ্গলবার রাতে রাজশাহীর জেলা প্রশাসক ও গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারকে ফোনে অভিযোগ দেন। লুকিয়ে রাখা প্যাকেটগুলি যাতে সরিয়ে নিতে না পারে সেজন্য এলাকাবাসী রাতভর সুজাউদ্দৌলার গুদামের বাইরে পাহারায় থাকেন।
এদিকে সকালে উপজেলা নির্বাহী অফিসার জানে আলম পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে সুজাউদ্দৌলার গুদাম থেকে টিসিবি পণ্যের ৫০টি প্যাকেট উদ্ধার করেন। পরে তিনি বঞ্চিত কার্ডধারী ও এলাকার গরীব মানুষের মাঝে ন্যায্যমুল্যে বিক্রির ব্যবস্থা করেন।
অন্যদিকে কীভাবে এসব পণ্য সুজাউদ্দৌলার গুদামে গেল জানতে চাইলে রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম তার সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। ডিলার এবং যার দোকানে জিনিস পাওয়া গেছে সেই ভাল বলতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে টিসিবির ডিলার জীবন এন্টারপ্রাইজের মালিক জীবন বলেন, আসলে সুজা ভাইয়ের গুদাম থেকেই আমি পণ্য বিক্রি করি। পণ্য লুকিয়ে রাখার অভিযোগ সত্য নয়। এলাকায় দলাদলি বেশি। এ কারণে তারা প্রশাসনের কাছে অভিযোগ করেন। বুধবার সকালে ইউএনও এসে পণ্যগুলি গরীব মানুষদের মাঝে ন্যায্যমুল্যে বিক্রির ব্যবস্থা করেন বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin