রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রেড ক্রিসেন্টের উদ্যোগে মাসব্যাপী রান্না করা খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় মানুষদের মাঝে মাসব্যাপী রান্না করা খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে নগরীর ঐতিহ্য চত্বরে কয়েকজনের হাতে রান্না করা খাবার প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেড ক্রিসেন্টের সিটি ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর বিভিন্ন এলাকায় ঘুরে ৩০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। এভাবে মাসব্যাপী প্রতিদিন ৩০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী সিটি ইউনিট ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, কবি আরিফুল হক কুমার, ডা. এফএমএ জাহিদ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin