রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

লকডাউন পরিস্থিতি পরির্দশনে রাজশাহী জেলা প্রশাসক

  • প্রকাশ সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৫১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় রাজশাহীতেও চলছে কঠোর লকডাউন। আজ শনিবার এই লকডাউনের দ্বিতীয় দিন। বিকেল ৫টার পরে লকডাউন পরিস্থিতি সরেজমিনে দেখতে সাহেববাজারসহ নগরীর বিভিন্ন স্থানে যান রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। তিনি সাহেববাজারের বিভিন্ন মার্কেট পরিদর্শন করেন।

পরিদর্শনের সময়ে সাংবাদিকদের বলেন, দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীতে সর্বাত্বক লকডাউন সফলভাবে পালন হচ্ছে। তার প্রমান সাহেববাজরসহ অন্যান্য মার্কেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, জনগণের কথা চিন্তা করে সরকার ঈদুল আযহার একদিন পরেই কঠোর লকডাউন দিয়েছে। আজ তার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনেও প্রতিটি রাস্তা ফাঁকা। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণও এখন অনেকটাই বুঝতে পেরেছেন বিধায় লকডাউন সফল করা সম্ভব হচ্ছে। তিনি বলেন, রাজশাহীতে করোনার প্রভাব কিছুটা হয়ত কম হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের প্রতিবেদন দেখে অনুমান করা যায়। গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১১জন মৃত্যুবরন করেছেন।

তিনি আরো বলেন, দ্রুত করোনা সংক্রমন রোগি সনাক্ত করতে নগরীর বিভিন্ন মোড়ে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা চলমান রয়েছে। এভাবে পরীক্ষা করতে পারলে দ্রুত করোনা সংক্রমন থেকে জনগণকে রক্ষা করা সম্ভব হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, দোকানপাট বন্ধ থাকলেও কিছু মানুষ আছে তারা বাড়িতে বসে থাকতে চায়না। অযথা রাস্তায় নেমে আসেন। বাজারে ঘোরাফেরা করেন। আসলে এটা ভাল নয়। লকডাউন চলাকালীন এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাহিরে না আসার আহ্বান জানান তিনি। সেইসাথে প্রয়োজনে বাহিরে আসলে অবশ্যই মাস্ক ব্যবহার এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করার জন্য পরামর্শ দেন তিনি।

এসময়ে তাঁর সঙ্গে ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) মুহাম্মদ আবু আসলামসহ পুলিশ ও আর্মি সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin