নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের গেজেট ভূক্ত ৫০টি জাতিগোষ্ঠির মধ্যে গোড়ায়েত সম্প্রদায় একটি জাতিগোষ্ঠি। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন শেরাপাড়া, মান্ডইল, দলদলা ও কাকন পাড়াসহ মোট ছয়টি গ্রামে এই জাতিসত্তার বসবাস। গোড়ায়েতদের নিজস্ব সমাজ ও সংস্কৃতি রক্ষা, সংরক্ষণ ও উন্নয়নের জন্য ছয়টি গ্রামের সমাজপতি ও সচেতন ব্যক্তিদের ঐক্যমতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট গাড়ায়েত দিঘরী বাইসি নামে অরাজনৈতিক সামাজিক সংগঠন গঠন করা হয়।
শুক্রবার মান্ডইল পশ্চিম পাড়া গ্রামে অনুষ্ঠিত এক সভায় এই সংগঠন গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রশান্ত সরদার, মোনাম সরদার, রাফাল সরদার, প্রশান্ত সরদার, দয়াল সরদার, রুংগুল সরদার বুলবুলি বালা ও অনজনি বালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী থানা পারগানা বাইসির সভাপতি থানা পারগানা বাবুলাল মুরমু, সাধারণ সম্পাদক দীনেশ হাঁসদা ও সমাজ নেতা যোসেফ হেমরম। এছাড়াও গোড়ায়েত সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নয়া কমিটির সদস্যরা তাদেও সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে একযোগে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।