মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

লিয়াকত সভাপতি ও অপুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী এডিটরস ফোরামের কমিটি গঠন

  • প্রকাশ সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে সোমবার ‘রাজশাহী এডিটরস ফোরাম’ নামে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। সকল এডিটরসদের সর্বসম্মতিক্রমে দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীকে সভাপতি ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপুকে সাধারণ সম্পাদক করে মোট বার সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

এই কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক সানশাইন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী, দফতর সম্পাদক দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার, সদস্য দৈনিক বার্তা পত্রিকার সম্পাদক এস.এম.এ কাদের, দৈনিক সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক রাজশাহীর আলোর পত্রিকার সম্পাদক আজিবার রহমান, দৈনিক নতুন প্রভাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক রাজবার্তা পত্রিকার সম্পাদক মজিবুল হক বকু, দৈনিক উপচার পত্রিকার সম্পাদক ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম ও উত্তরা প্রতিদিন সম্পাদক পত্রিকার সাইফুল ইসলাম। সোমবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।

এর নিয়ে সোমবার বিকেলে রাজশাহী এডিটরস ফোরামের অস্থায়ী কার্যালয়ে সম্পাদকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তিন বছর মেয়াদি এই নতুন কমিটি গঠন হলো। সভায় রাজশাহীর স্থানীয় সংবাদপত্রের মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin