নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচন ৭ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল জামান টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে বিজয়ী হন। তাঁর শপথ গ্রহন এখনো হয়নি। শপথ গ্রহন না হলেও তিনি ওয়ার্ডের জনগণের সেবায় নেমে পড়েছেন। কারন তিনি নির্বাচনের সময় যে সকল ওয়াদা দিয়েছেন তা এই স্বল্প সময়ে তাঁকে পুরণ করতে হবে।
এ লক্ষে তিনি আজ বৃহস্পতিবার তাঁর ওয়ার্ডের শেখপাড়া, পাঠান পাড়া, দরগাপাড়া ও হোসেনিগঞ্জ এলাকার ড্রেন ও রাস্তা পরিস্কার করার কাজ তদারকি করেন। এ সময়ে তিনি বলেন, এই ওয়ার্ডের মানুষ বেশ কয়েকমাস ধরে কষ্ট স্বীকার করেছেন। এখন থেকে রাসিক এর কার্যক্রম নিয়ে যেন কেউ অসন্তোষ প্রকাশ না করে সে দিকে খেয়াল রাখার জন্য কর্মচারীদের নির্দেশ দেন তিনি।
ওয়ার্ডবাসীর উদ্দেশ্য বলেন, তিনি এই ওয়ার্ডের সবার কাউন্সিলর । কে তাঁকে ভোট দিয়েছেন আর কে দেয়নি তা তিনি ভূলে গেছেন। সবাই তার জনগণ। তিনি এই ওয়ার্ডের সব মানুষের সেবক। কোন সমস্য হলে তাঁকে জানানোর অনুরোধ করেন। সেইসাথে ড্রেন ও রাস্তাঘাটসহ অত্র ওয়ার্ড পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা চাইলেন নবনির্বাচিত কাউন্সিলর রাসেল।
উল্লেখ্য গত ৭ অক্টোবর উপনির্বাচনে তিনি ৩ হাজার ৭১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদন্দী ঠেলাগাড়ি প্রতীকে এ.কে.এম রাশেদুল হাসান টুলু পেয়েছিলেন ১ হাজার ৫৫১ ভোট।