মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

শহীদ এএইচএম কামারুজ্জামানের শততম জন্মদিবসেরাজশাহী শিক্ষাবোর্ড কলেজে পুরস্কার বিতরণ এবং সততা স্টোর’র অ্যাপস উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর শততম জন্মদিবস উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সততা স্টোর এর অ্যাপস এর উদ্বোধন করা হয়। রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, শাহীন আকতার রেনী। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছরের প্রথম দিনই সারাদেশে শিক্ষার্থী পাচ্ছে নতুন বই। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। নারীদের সকল অধিকার নিশ্চিত হয়েছে। সব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উল্লেখ করেন তিনি।

রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তাইফুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রভাষক মেহের সরদার। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin