নিজস্ব প্রতিবেদক: গত ৫ জানুয়ারী আওয়ামীলীগ সন্ত্রাসীদের হাতে নিহত রাজশাহীর শহীদ সাকিবের পরিবারে সাথে সাক্ষাৎ ও তার পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। এসময় তিনি বলেন, শতশহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে এবং যেসকল সন্ত্রাসী হত্যাযোগ্য চালিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে এসে অবিলম্বে ফাসি কার্যকর করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সমাজ কল্যাণ সেক্রেটারী গোলাম মুর্তজা, কাশিয়াডাঙ্গা থানার আমীর মাওলানা ফরিদ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।