বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

শাহ্ মখ্দুম থানা বিএনপি’র দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের অন্তর্গত শাহ্ মখ্দুম থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শুক্রবার বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নগরীর সপুরা এলাকায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সহ সকল অসুস্থ্য নেতাকর্মীর সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সদস্য শাহজাহান আলী, মকবুল হোসেন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, বিএনপি নেতা ও ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন ও সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন।

মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মুর্ত্তুজা ফামিন, শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের আহ্বায়ক রুহুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরাগ ও সদস্য সচিব মৃদুল, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক তপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন ও সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মারুফ হোসেন জীবন।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এই সরকার বাঘের পিঠে চড়ে চলছে। এই বাঘই এই সরকারকে খেয়ে ফেলবে। এই ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করতে এক দফা আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলনে ভীত হয়ে সরকার এখন সহিংস হয়ে উঠছে। আইন শৃংখলাবাহিনীর সদস্যদের দিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের হয়রানী, মিথ্যা মামলা ও ফরমায়েশি রায়ে জেলে পাঠাচ্ছে। তারা আরো বলেন, এডভোকেট শফিকুল হক মিলনকে অযথা আটক করে কারাগারে রেখেছে। তাঁকে জামিন দিয়ে অন্য মামলায় জেল গেট থেকে আবারও আটক করে জেলে পাঠিয়েছে। এছাড়াও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে সম্পূর্নভাবে হয়রানী করার জন্যই আটক করে রেখেছে। সেইসাথে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে।

তারা বলেন, এই ধরনের নির্যাতন ও জেলে রেখে বিএনপি’র আন্দোলন থামানো যাবেনা। আন্দোলনের মধ্যে দিয়ে এই বিনা ভোটের সরকারকে বিতারিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে। আর এই আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তারা। বক্তব্য শেষে অত্র নেতৃবৃন্দসহ সকল নেতৃবৃন্দেও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin