বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

শিক্ষার্থীদের মধ্যে ক্যাপ বিতরণ করেন সাংবাদিক বাবলু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কোটা বৈষম্য আন্দোলনে সরকার টিকে থাকতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। বিশেষ করে পুলিশ বাহিনীকে লেলিয়ে দেয় আন্দোলনকারীদের উপরে। প্রথম পর্যায়ে এর সঙ্গে যুক্ত হয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ তাদের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনকারীরা এদের প্রতিহত করে। ছাত্রলীগরা পালিয়ে প্রানে বাঁচে। অনেকে আটকও হয়। পরে অন্যান্য বাহিনীকে কাজে লাগিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় সরকার।

এত কিছু করেও শেষ রক্ষা হয়নি। গত ৫আগস্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা পালিয়ে প্রানে বাঁচে। এতে স্বাধীন হয় দেশ। এরপর বিক্ষুদ্ধ জনতা পুলিশের উপরে চড়াও হয়। শুধু তাইনয় থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশের প্রধান কার্যালয়গুলো ভেঙ্গে ফেলা হয়। সেইসাথে ভবন ও যানবাহনে আগুন দেয়া হয়। এসময়ে সকল পুলিশ থানা ছেড়ে পালিয়ে যায়। এ অবস্থায় ভেঙ্গে পড়ে আইন শৃংখলা ও ট্রাফিক ব্যবস্থা। সেই দায়িত্ব গ্রহন করে কমলমতি শিক্ষার্থীরা। তারা পালা করে প্রচন্ড রোদ ও বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিকিং এর কাজ শুরু করেছে।

রোদ থেকে তাদেরকে একটু স্বস্তি দিতে রাজশাহী সিটি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক, অনলাইন পোর্টাল দৈনিক সু-প্রভাত রাজশাহীর প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ফজলুল করিম বাবলুর উদ্যোগে এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল মিলনের সহযোগিতায় একশটি ক্যাপ বিতরণ করা হয়। বাবলু সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু করে রাজশাহী নিউমার্কেট, বিন্দুর মোড় রেলগেট, বর্নালীর মোড়, লক্ষ্মীপুর মোড়, সিএনন্ডবি মোড় ও ফায়ার সার্ভিস এবং সদও হাসপাতাল মোড়সহ বিভিন্ন স্থানে এই ক্যাপ বিতরণ করেন। এই উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin