বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

শুক্রবার রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২জুলাই শুক্রবার রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট দুইটি প্যানেল প্রতিদন্দিতা করছে। একটি প্যানেলে গোলাম রব্বানী সভাপতি, টিপু সুলতান সাধারণ সম্পাদক ও শহিদুল ইসলাম লাল্টু সাংগঠনিক এবং অন্য প্যানেলে আল-মামুন সুলতান মন্টু সভাপতি, রজব আলী সাধারণ সম্পাদক এবং খালেদ হোসেন সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদন্দিতা করছেন।

এছাড়া সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শফিক, সহ-সাধারণ সম্পাদক শেখ আলমগীর, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খান সেলিম, দপ্তর ও প্রচার সম্পাদক আশরাফুল আলম, সদস্য কাজী সুমন, বুলবুল আহমেদ ও উজ্জল হোসেন বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি প্রার্থী গোলাম রব্বানী বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। রানী বাজার বাটার মোড়ে মোল্লা প্লাজায় অত্র সমিতির কার্যালয়ে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, ইলেকট্রিক ব্যবসায়ী ও কর্মচারীদের সুরক্ষা, নিবিঘ্নে ব্যবসা পরিচালনা করা এবং সকল নৈরাজ্য থেকে রক্ষা করবে এই কমিটি। নির্বাচনে মোট ১২৮জন ভোটার তাদের মতামত প্রদান করে পছন্দের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin