নিজস্ব প্রতিবেদক: বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে আরএমপি কাশিয়াডাঙ্গা থানায় পুলিশের করা মামলায় আটক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করা হয়। রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা চাঁদ এর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সোমবার আদালত নির্দেশনা দেবেন বলে জানা গেছে।
রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মহিদুর রহমান সোমবার তার রিমান্ড শুনানী ধার্য করেন। চাঁদের আইনজীবী শামসাদ বেগম মিতালী জানান,বিষ্ফোরক ও সন্ত্রাস দমন আইনে আটককৃত বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার দেখিয়ে তার ১০ দিনের রিমান্ড চায় তদন্ত কর্মকর্তা। তবে আদালত চাঁদকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়ে আজ সোমবার রিমান্ডের বিষয়ে নির্দেশ প্রদান করেছেন। পুলিশের ভাষ্য, চাঁদ ছাড়াও এই মামলায় আরো ৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।