বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাসিক মেয়র লিটনের বাণী

  • প্রকাশ সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৬০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাণীতে সিটি মেয়র শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।

বাণীতে মেয়র বলেন, প্রচলিত বিশ্বাস মতে দ্বাপর যুগের শ্রাবণ মতান্তরে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। যেখানে অন্যায় অবিচার দেখেছেন সেখানেই শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন আপন মহিমায়।

তাঁর জীবন কর্ম পরহিংসা ও বিদ্বেষের পরিবর্তে মানুষকে কল্যাণ ও প্রীতির পথে আহবান করে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের আনন্দময় ধর্মীয় উৎসব। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি তাঁর অনুসারীগণের জানাই আন্তরিক শুভেচ্ছা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin