রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেবে ফ্রান্স

  • প্রকাশ সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৫৬৫ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো জন্য তৈরি ফ্রান্স। মঙ্গলবার (৯ নভেম্বর) প্যারিসে পৌঁছানোর পর দ্য গল বিমানবন্দরে তাকে এই সম্মান দেওয়া হবে। আজ সোমবার (৮ নভেম্বর) এ বিষয়ে জানতে চাইলে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, ‘বিমানবন্দরে লাল গালিচার পাশাপাশি আর্মস স্যালুট দেওয়া হবে প্রধানমন্ত্রীকে।’

এখানেই শেষ নয়। এলিসি প্রাসাদেও প্রধানমন্ত্রীকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে বলে জানান রাষ্ট্রদূত। এর পাশাপাশি প্রাসাদেও আর্মস স্যালুট দেওয়া হবে। রাষ্ট্রদূত বলেন, ‘এছাড়া লা ইনভালিদাস অর্থাৎ যুদ্ধে নিহত সৈনিকদের স্বীকৃতি দেওয়ার জন্য মনুমেন্টে গার্ড অব অনার দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।’

পাঁচ দিনের সফরে মঙ্গলবার প্যারিসে যাচ্ছেন শেখ হাসিনা। সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ছাড়াও প্রধানমন্ত্রী জাঁ ক্যাস্টেক্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এছাড়া ফ্রান্সের সিনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চার, প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে, এয়ারবাস ও থ্যালাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হতে পারে। এই সফরে বেশ কয়েকটি সমঝোতা সইয়ের পাশাপাশি নিরাপত্তা খাতে একটি লেটার অব ইনটেন্ট সই হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin