বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

সমাজসেবী রোকেয়া পারভীনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী

  • প্রকাশ সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সমাজসেবী রোকেয়া পারভীনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে শুক্রবার রাজশাহী নগরীর ইলমুল কুরআন মাদ্রাসায় পারিবারিক ভাবে দিনব্যাপি কোরআন খতম, মিলাদ- মহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। রোকেয়া পারভীন রুপালী ব্যাংকের সাবেক ম্যানেজার মৃত আলহাজ শামসুল বারীর স্ত্রী।

দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন এলাকাবাসী, ব্যবসায়ী, সাংবাদিকসহ আত্মীয়স্বজন। রোকেয়া পারভীন (৫৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২০সালের ২৬ আগস্ট বেলা ৩টায় ইন্তেকাল করেন। তিনি দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরে তাকে রাজশাহী টিকা পাড়া কবরস্থানে দাফন করা হয় ।

উল্লেখ্য, তার ছোট ছেলে আব্দুল্লাহ ইকবাল যমুনা টিভির ফিনল্যান্ড প্রতিনিধি ও ডেইলি ফিনল্যান্ডের সিনিয়র সাংবাদিক। দৈনিক যুগান্তর, ডেইলি ষ্টার, আজকের কাগজ, দৈনিক আমাদের সময়, ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সীসহ আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করছেনে। এছাড়া তিনি ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin