নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বাংলদেশে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্বখাতে স্থানান্তরের দাবীতে রাজশাহীতে শান্তিপূর্ণ মানবন্ধন অনুষ্ঠিত হয়। আজ রোববার মহানগরের পাঁচটি সরকারি কলেজে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে কলেজ ভিত্তিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল বেসরকারি কর্মচারী উপস্থিত হয়ে ২টি দাবী নিয়ে এই শান্তিপূর্নভাবে মানববন্ধন কর্মসূচী পালন করে। দাবী দুইটি হলো সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তর করা এবং চাকুরি নিয়মিতকরণ না হওয়া পর্যন্ত সরকারি বেতন স্কেলে বেতন-ভাতাদি প্রদান করা।
কর্মচারীরা বক্তব্যে আরো উল্লেখ করেন ২০-৩৫ বছর যাবৎ সরকারি কলেজে চাকুরী করেও অদ্যবধি কলেজ হতে মাত্র ৫০০০ থেকে ৯১০০/- টাকা বেতনে চাকুরী করে মানবেতর জীবনযাপন করছে। সরকারি কলেজে চাকুরী করেও তারা সরকারি কোন সুযোগ সুবিধা পান না। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে পরিবার নিয়ে এই বেতনে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পরেছে। তাই বাংলাদেশের সকল সরকারি কলেজে বেসরকারী কর্মচারীদের এই দূর্দশা থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি ও হাস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেনসরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন, রাজশাহী বিভাগের উপদেষ্টা আলফাজ উদ্দীন ও আবুল কালাম আজাদ, সভাপতি এহসানুল কবির ইমন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুইট, সহ-সভাপতি মঈন উদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ও মেহেদী হাসান মুনসহ আরো অনেকে।