বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক’র ৫ম মৃত্যুবার্ষিকী রোববার

  • প্রকাশ সময় শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক তার ও টেলিযোগমন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক এর পঞ্চম মৃত্যুবার্ষিকী রোববার। ২০১৯ সালের ২১ এপ্রিল সবার মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে তিনি চলে যান না ফেরার দেশে। তিনি ১৯৪৩ সালে গোদাগাড়ীর একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহন করেন। সাবেক এই মন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় গোদাগাড়ী বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও পরিবার ও দলের পক্ষ থেকে কবর জিয়ারত করা হবে বলে দল ও পরিবার সূত্রে জানা গেছে।

উল্লেখ্য ষাটের দশকে তৎকালীন ছাত্র ইউনিয়ন দিয়ে রাজনৈতিক জীবন শুরু হয় তাঁর। তিনি ভাসানী ন্যাপের অনুসারী ছিলেন। ১৯৬৯ এর আইয়ুব বিরোধী আন্দোলনের কারণে আমিনুল হকের বিরুদ্ধে নয়টি মামলা হয়েছিল। পাক সরকারের হুলিয়া মাথায় নিয়ে তিনি দেশ ত্যাগ করে লন্ডনে ‘ব্যারিস্টার’ পড়ার জন্য চলে যান। স্বাধীনতা যুদ্ধ শুরু হলে লন্ডনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ব্রিটিশ পার্লামেন্টের সামনে অনশনে অংশ নেন।

১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাগদল গঠন করলে তিনি জাগদলে এবং জাগদল বিলুপ্ত হয়ে বিএনপি গঠিত হলে তিনি তখন বিএনপিতে যোগদান করেন। ১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে ব্যারিস্টার আমিনুল হক প্রথমবার গোদাগাড়ী-তানোর আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন এবং বিজয়ী হন। সেই থেকে তিনি চারবার এমপি ও দুই বার মন্ত্রী হন। এ সময়ে গোদাগাড়ী ও তানোরের অভূতপূর্ব উন্নয়ন করেন। এছাড়াও তিনি জীবনের শেষদিন পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার দলীয় নেতাকর্মী অন্যান্য আসামীদের পক্ষে আইনী লড়াই লড়ে গেছেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin