নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগোষ্ঠির বিভিন্ন সম্প্রদায়ে সংস্কৃতি পুনরুদ্ধার, রক্ষা, সংরক্ষণ এবং চর্চা নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ক্ষিরপোতা আদিবাসী একাডেমিতে ৩দিন ব্যাপি মাহাতো সম্প্রদায়ের চিরায়ত নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি উদ্বোধন করেন মাহাতো সমাজপতি ডাক্তার গজেন্দ্রনাথ মাহাতো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষিরপোতা একাডেমির পরিচালক বিরেন্দ্রনাথ সরকার। প্রশিক্ষক হিসেবে ছিলেন পরেশ চন্দ্র মাহাতো। প্রষিক্ষণে মাহাতো সম্প্রদায়ের ঝুমার, সহরায় ও বিহাসহ বিভিন্ন ধরণের চিরায়ত নৃত্য প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে মোট ২০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণ করেন।
এদিকে একই সময়ে রায়গঞ্জ উপজেলার নওপা কমিউনিটি সেন্টারে সাঁওতালদের চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাওতাল মাঞ্জ্হি হাড়াম মহাদেব কিস্কু ও সমাজসেবক সুকুমার তেলী। প্রশিক্ষক ছিলেন প্রধান মুরমু। প্রশিক্ষণে সহরায়, বাহা, দুরুমজা: ও ডানটাসহ বিভিন্ন চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ প্রদান করা হয়। উভয় কর্মশালা সমন্বয় করেন একাডেমির সংগীত প্রশিক্ষক কবির আহম্মেদ বিন্দু ও ক্ষুদ্র নৃগোষ্টীর সঙ্গীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি দীর্ঘদিন থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠির বিভিন্ন সম্প্রদায়ের হারানো সংস্কৃতি পুনরুদ্ধার, রক্ষা, চর্চা ও চর্চা বিষয়ে কাজ করে যাচ্ছে। এই একাডেমির জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠির বিভিন্ন জাতিগোষ্ঠির হারানোর সংস্কৃতি পুনরুদ্ধার হচ্ছে। সেইসাথে একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে সেই সকল সংস্কৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছেন। এই সংরক্ষণ ও চর্চার ফলে এই ডিজিটাল যুগেও আগামী প্রজন্ম তাদের ঐতিহ্যগত সংস্কৃতি সম্পর্কে জানতে ও চর্চা করতে পারবে বলে উল্লেখ করেন তারা। শেষে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ লদ্ধ জ্ঞান কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।