বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

  • প্রকাশ সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৩১৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদে সারা দেশের ন্যায় রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। শুক্রবার রাজশাহীর সর্বস্তরের ওলামা-মাশায়েখদের আয়োজনে জুমার নামাজ শেষে সাহেববাজার জিরো পয়েন্ট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল নিয়ে তাঁরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি মোস্তফা আল মারুফ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইয়াহিয়াসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় নেতারা বক্তব্য দেন। তাঁরা বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীক কোরআনকে অপমান ও অবমাননা করা হয়েছে। এই ধৃষ্টতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আন্দোলনের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin