নিজস্ব প্রতিবেদক: দিনের আলে হিজড়া সংঘ সোমবার বেলা ১১টা মতবিনিমিয় সভা করে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং কর্মসংস্থানের মাধ্যমে আদর্শ জীবন গড়ার লক্ষে চাকুরী দাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিমিয় সভা হয়। দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ রাসিক এর সিসিডিও আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক এ.কে.এম মুজাহিদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদ্প্তরের সহকারী পরিচালক মোহা: আলম আলী, সেভদি ন্যাচার এন্ড লাইফ এর সভাপতি মিজানুর রহমান ও সমাজ সেবক জিয়াউদ্দিন জিয়া।
আরো উপস্থিত থেকে ছিলেন দিনের আলো হিজড়া সংঘের কোষাধ্যক্ষ জুলি, দিনের আলো হিজড়া সংঘের মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমী খাতুন, প্রকল্পের প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান, কোষাধ্যক্ষ মোস্তকা আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি এবং তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠির অন্যান্য সদস্যগণ।
সভায় অতিথিরা বলেন, হিজড়া নয়। তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে এখন পরিচয় করতে হবে। আর এই তৃতীয় লিঙ্গের জনগণ সর্বদা নানা সমস্যায় ভোগেন। তারা সঠিকভাবে চিকিৎসা সেবাসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত থাকেন। অতিথিবৃন্দ তৃতীয় লিঙ্গের জনগণকে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা করার জন্য সরকারী ও বেসরকারী চিকিৎসা সেবা প্রদানকারীদের অনুরোধ করেন। তারা আরো বলেন, তৃতীয় লিঙ্গের জনগণ যদি ধর্মীয় শিক্ষা গ্রহন করতে চায়, ক্ষেত্রে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনা খরচে তা করানো হবে বলে উল্লেখ করেন তারা।
তারা আরো বলেন, তাদের শিক্ষাসহ কর্মমুখি শিক্ষা গ্রহনের জন্য যুবউন্নয়ন অধিদপ্তওে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে তৃতীয় লিঙ্গের জনগণকে কর্মের ব্যবস্থা করার জন্য উপস্থিত সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অনুরোধ করেন তারা।