নিজস্ব প্রতিবেদক: দৈনিক সোনার দেশের সিনিয়র রিপোর্টার শাহিনুল ইসলাম আশিকের পিতা মোশাররফ হোসেন ওরফে মুসলেম (৬০) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে নগরীর বুধপাড়া গণির মোড় সংলগ্ন নিজ বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় মধ্য বুধপাড়া কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হয় ও দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে দুই ছেলে এবং তিন মেয়েসহ অসংখ্য গুনিগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোকবার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মোশাররফ হোসেনের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সোনার দেশ পরিবার: গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। এক শোক বার্তায় তিনি মোশাররফ হোসেনের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আরইউজে: গভীর শোকপ্রকাশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। সন্ধ্যায় এক শোকবার্তায় আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক গভীর শোক প্রকাশ করেন। আরইউজে সভাপতি এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দৈনিক সুপ্রভাত রাজশাহী পরিবার: দৈনিক সোনার দেশের সিনিয়র রিপোর্টার শাহিনুল ইসলাম আশিকের পিতা মোশাররফ হোসেন ওরফে মুসলেম (৬০) এর ইন্তেকালে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনলাইন পোর্টাল দৈনিক সুপ্রভাত রাজশাহীর প্রকাশক ও সম্পাদক ফজলুল করিম বাবলুসহ অত্র পোর্টালের সকল সাংবাদিক ও কলাকুশলীবৃন্দ।