নিজস্ব: রাজশাহী জেলা জজ কোর্ট থেকে স্থায়ী জামিন পেলেন গোদাগাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা সহ হাসিবুর রহমান, রাহাদ আলী, নাফিউল ইসলাম নাহিদ, নুর আলম ও আব্দুল্লাহ। জামিনপ্রাপ্ত নেতৃবৃন্দ হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। রাজশাহী জেলা জজ কোর্টে মামলা পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট রইসুল ইসলাম।
নেতৃবৃন্দের মামলা পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য সুলতানুল ইসলাম তারেক, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও দ্বায়িত্বপ্রাপ্ত রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক রুলু ও সাংগঠনিক সম্পাদক এস এম বাবু। কোর্টে এসময়ে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এই মামলার আইনজীবী রইসুল ইসলাম বলেন, এগুলো রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। এ সকল মামলার কোন ভিত্তি নেই। সব কিছু বিবেচনা করে বিজ্ঞ বিচারক নেতৃবৃন্দদের স্থায়ী জামিন দিয়েছেন বলে উল্লেখ করেন রইসুল ইসলাম।