বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার সাখাওয়াত’র পদত্যাগের দাবীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৫৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলা শাখার উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার রাত সাড়ে ৮টায় জেলা ছাত্রদলের আহ্বায়ক আলামিন এর নেতৃত্বে পবার খড়খড়ি বাইপাস মোড়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে শতাধিক ছাত্র নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

মিছিল পরবর্তী সমাবেশে আলামিন বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই অন্তবর্তীকালীন সরকারে এসেছেন। আওয়ামী লীগের সভাপতি সাবেক ফ্যাসিস্ট ও স্বৈরাচার খুনি হাসিনার দল নিয়ে প্রসংসা করেছেন। অথচ ঐ খুনি হাসিনার হাত থেকে এখনো বাংলাদেশেল ছাত্র-জনতার রক্ত শুকাইনি। অথচ রক্ত খেকো হাসিনার দলের হয়ে তিনি ওকালতি শুরু করেছন। এই ধরনের বিতর্কিত ব্যক্তিকে দ্রুত সময়ে মধ্যে অন্তবর্তীকালিন সরকার থেকে বাদ দাবী দেয়ার জানান। দাবী না মানলে আবারও ছাত্রদল জনতাকে সাথে নিয়ে রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ারী দেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin