বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর লালন শাহ মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহীর লক্ষ্মীপুরের আলাপন সাংস্কৃতিক একাডেমির আয়োজনে ও রাজশাহী এ্যামেচার বডি বিল্ডার্স এসোসিয়েশনের সহযোগিতায় এবং এএনবি এর সৌজন্যে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এবং আলাপন সাংস্কৃতিক একাডেমির সভাপতি শেখ আব্দুস সামাদ এর সভাপতিত্বে সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হীরা সোবাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন থাবা নাটকের পরিচালক ন্যাট্যব্যক্তিত্য সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগীত শিল্পি আব্দুর রহিম মিয়া লিটল, জননী নার্সিং ইন্সটিটিউট এর চেয়ারম্যান সাজেদুর রহমান খোকন, অবসর প্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ও আলমগীর ক্রিড়া পাঠাগার ও সংগ্রহ শালার পরিচালক শেখ মনিরুল ইসলাম আলমগীর ও বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন। এছাড়াও অন্যান্য ন্যাট্যব্যক্তিত্ব, শিল্পি, কলাকুশলী ও শত শত দর্শক উপস্থিত ছিলেন। অতিথিদের বক্তব্য শেষে আনোয়ারুল ইসলাম বকুলের রচনায় নাটক থাবা মঞ্চস্থ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin