বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিএনপি’র সাজসজ্জা-আলোকচিত্র ও মুক্তিযুদ্ধের বই মেলা সমাপ্ত

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৪৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সাজসজ্জা- আলোকচিত্র ও মুক্তিযুদ্ধের বই মেলার আয়োজন করে। বৃহস্পতিবার ছিলো এর শেষ দিন। এ লক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক ও এই অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক আমানউল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাজাহান ওমর বীর বিক্রম এবং শামসুজ্জামান দুদু। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ- সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin