নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি রাজশাহী সফরে আসলে বুধবার বিকাল ৬টায় রাজশাহী শাহ্মখদুম বিমান বন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি ও রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি মনন কান্তি দাস।