নিজস্ব প্রতিবেদক: পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য শফিকুর রহমান বাদশাকে স্মারকলিপি প্রদান করা হয়। দিনের আলো হিজড়া সংঘ সংস্থার পক্ষ হতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাংসদের হড়গ্রামস্থ নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে স্বারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীর অত্যন্ত অবহেলিত ও অনাদৃত একটি প্রান্তিক জনগোষ্ঠী। যারা অত্যন্ত মানববেতর ভাবে জীবন যাপন করে। বহু শতাব্দী ধরে উপমহাদেশের ইতিহাসে বিভিন্নভাবে হিজড়াদের উপস্থিতি দেখা যায় এবং দক্ষিণ এশিয়ার ইতি হাসে হিজড়াদের বিশেষ এক ভাগ ছিল ।
ভারত , নেপাল , পাকিস্থান ও বাংলাদেশর কিছু অংশে প্রাচীনকাল থেকেই হিজড়াদের স্বতন্ত্র সংস্কৃতি চালু ছিলো । এতদসত্ত্বেও কতিপয় নেতিবাচক প্রক্রিয়ার দীর্ঘায়ুতার প্রেক্ষিতে তারা আজ ঘৃণা , লাঞ্চনা অপমান আর বৈষম্যের প্রতীকে পরিণত হয়েছে। সমাজের অন্তরালে থাকা এই জনগোষ্ঠির স্বাস্থ্য, এইচআইভি প্রতিরোধ, জীবনমান উন্নয়ন ও মানবাধিকার বিষয়ে ২০০২ সাল থেকে দিনের আলো হিজড়া সংঘ বাংলাদেশ সরকারে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে সরকারে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সচেতনতামূলক কর্মশালা ও সরকারের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে হিজড়া সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অন্যতম।
তারা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০১৩ সালে ১১ নভেম্বর হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে ঘোষনা ছিল অন্যতম মাইকফলক। যা হিজড়া জনগোষ্ঠীর মধ্যে আশার সঞ্চার করেছে। বর্তমানে এই জনগোষ্ঠী যেসব কার্যক্রমে নিয়োজিত আছে যেমন ছল্লা তোলা বাধাই বা টাকা তোলা যা সমাজের চোখে দৃষ্টিকটুর । এর জন্য তারা প্রতিনিয়ত বৈষম্যমের শিকার হন । দিনের আলো হিজড়া সংঘ বিশ্বাস করে প্রান্তিকতা ঘুচিয়ে হিজড়া জনগোষ্ঠী মূলধারায় সম্পৃক্ত করা, সমাজে তাদের স্বাভাবিক গ্রহনযোগ্যতা বাড়ানোর এবং তাদের জীবনমানে লক্ষ্যে পরিবর্তন আনা সম্ভব।
তারা আরো উল্লেখ করেন হিজড়া জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক মর্যাদার বৃদ্ধি এবং তাদের মানবাধিকার সমুন্নত রাখা প্রয়োজন। যাতে তারা সনাতনী পেশার বাইরে এসে উদ্যোক্তা হিসেবে এবং দক্ষ জনশক্তি হিসেবে দেশের অর্থনীতিতে কার্যকর ও অর্থবহ ভূমিকা রাখতে পারে । এই অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকারের কাছে দেশের জনগণ হিসেবে হিজড়াদের কিছু দাবি আছে, যা তাদের সম্মান নিয়ে বেঁচে থাকতে সহায়তা করবে। হিজড়াদের জীবনমান উন্নয়ন ও নাগরিক অধিকার সংরক্ষণের জন্য ন্যায় দাবি সমূহ সংসদ্যর নিকট তুলে ধরেন তারা সেইসাথে আইনের অর্ন্তভুক্ত করে সেই আইন গুলো বাস্তবায়নে সহায়তা করার দাবী দাবী জানান।
দাবীগুলো হলো, কর্মসংস্থান, সংগঠনের জন্য জমি ও গৃহনিমার্ণের ব্যবস্থা করা, শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, কারিগরি প্রশিক্ষণসহ স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা, হিজড়া সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং হিজড়াদের সুরক্ষায় নীতিমালা প্রণয়ন করা। এসময়ে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি জয়িতা মোহনা মুহিন, মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমী খাতুন ও প্রোগ্রাম অফিসার রায়হানুল হকসহ অন্যান্য হিজড়াগণ।