রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

হিজড়াদের অধিকার বিষয়ে স্থানীয় সরকারের সাথে আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৭১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে আজ মঙ্গলবার বিকেল ৪টায় রাসিক জোন-২ সংরক্ষিত নারী কাউন্সিলের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরা এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সহায়তায় জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি ছিলেন রাসিক জোন-২, (৩,৪ও ৫) ওয়ার্ড এর সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা।

দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে প্রকল্প সমন্বয়কারী আফসানা তানজুম ইরানীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড এর অফিস সহকারী পলাশ ও নার্গিস, সমাজসেবক বনি আমিন ও মোস্তফা মঞ্জুর, শিক্ষক আব্দুর রহমান, ব্যবসায়ী রিপন, অফিস সহায়ক মনিরা রহমান, অত্র প্রকল্পের ফাইনান্স অফিসার মোস্তাক আহম্মেদ ও প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান এবং এলইজিডি প্রকল্পের সমন্বয়কারী মিজানুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হিজড়া জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, হিজড়া সন্তানেরা এখনো সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছে। হিজড়াদের এই বিদ্যমান সমস্যা সমাধানে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এছাড়াও পিতার সম্পদে অংশিদারিত্ব নিশ্চিত করেছেন। সেইসাথে ধর্মীয় শিক্ষার জন্য ইতোমধ্যে তাদের জন্য আলাদা মাদ্রাসা স্থাপন করেছেন বলে জানান প্রধান অতিথি।

এছাড়াও হিজড়া সন্তানদের অবহেলা না করে পরিবারের সাথে রেখে লেখাপড়া শিখিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের পরামর্শ দেন তিনি। সেইসাথে সমাজের মানুষদের দৃষ্টি ভঙ্গি বদলিয়ে হিজড়াদের মানুষ ভেবে কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার আহবান জানান কাউন্সিলর নাদিরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin