রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

১৯নং ওয়ার্ডে ড্রেন ও রাস্তা ভাঙ্গা থাকবেনা, উন্নয়ন কাজের উদ্বোধন কালে কাউন্সিলর সুমন

  • প্রকাশ সময় রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডে ছোটবনগ্রাম পশ্চিমপাড়া ব্যাংক টাউন আবাসিক এলাকায় ড্রেন ও রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন। কাজের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময়ে কাউন্সিলর বলেন, ১৯নং ওয়ার্ড অনেক বড়। এখানে ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অন্যান্য ওয়ার্ডের থেকে অনেক বেশী। এ সুবাদে রাস্তা ও ড্রেন অনেক রয়েছে। এই সকল রাস্তা ও ড্রেন তাঁর দায়িত্ব নেয়ার আগে অত্যন্ত খারাপ ছিলো। সামান্য বৃষ্টি হলে রাস্তা জলসমুদ্রে পরিণত হতো। জনগণ রাস্তা দিয়ে চলাচল করতে পারত না। কিন্তু তিনি এই ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পর থেকে ওয়ার্ডের চিত্র পরিবর্তন হতে থাকে বলে বক্তব্যে উল্লেখ করেন সুমন।

তিনি আরো বলেন, ইতোমধ্যে অনেক রাস্তা ও ড্রেনের কাজ সমাপ্ত হয়েছে। কিছু কাজ চলমান রয়েছে। এছাড়াও অনেক কাজ টেন্ডারের অপেক্ষায় রয়েছে। এই ওয়ার্ডে এতো উন্নয়ন করা সম্ভব হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সুদৃষ্টির জন্য। এই ওয়ার্ডে সর্বোচ্চ অনুদান ও অর্থ প্রদান করায় মেয়র লিটনকে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। সেইসাথে অত্র ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ চলমান রাখার জন্য আগামীতে আবার আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার অনুরোধ জানান কাউন্সিলর সুমন।

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, আলমতি শরাফুদ্দিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৭২৫ কোটি টাকা ব্যয়ে নগরীর ১৮,১৯,২০ এবং ২২ নং ওয়ার্ডে ৬টি সেকেন্ডেরী ড্রেন নির্মাণ প্যাকেজ এর আওতায় এই উন্নয়ন কাজ করা হচ্ছে। এই কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান বিসমিল্লাহ বর্ষণ এন্ড কোং বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin