বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

২৫ মার্চ গণহত্যা দিবসের নিহতের স্বরণে ক্ষুদ্র নৃগোষ্টির কালচারাল একাডেমির দোয়া

  • প্রকাশ সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ গণহত্যা দিবস। এই দিবসে পাক সেনাবাহিনী ততকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঘুমন্ত জনগণের উপরে রাতের অন্ধকারে অতর্কিতভাবে বর্বর হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে। এরপর থেকে শুরু হয় পাকিস্তানের বিরুদ্ধে বাঙালী জাতির প্রতিরোধ যুদ্ধ। ২৫ মার্চের রাতে নিহতদের স্বরণে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে সোমবার বাদ আসর অত্র একাডেমির সংগ্রহ শালায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।

উপস্থিত ছিলেন অত্র একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, কর্মচারী কাজী নাজমুল কবীর, আনিসুর রহমান, ইশারুজ্জামান মানিক খান ও কৃষ্ণ বিশ^াসসহ অত্র একাডেমির শিক্ষার্থীবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাফায়েত হোসেন।

দোয়ার পূর্বে ২৫ মার্চের সেই ভয়াল রাত সম্পর্কে তুলে ধরেন সভাপতি। তিনি বলেন, পাকিস্তানী সরকার পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী নেতা জাতীর জনক বঙ্গবন্ধুর সাথে আলোচনার কথা বলে কালক্ষেপন করে সম্পূর্নভাবে বেইমানী করে ততকালীন পূর্ব পাকিস্তানের জনগণের উপরে এই হালমা চালিয়ে সাধারণ জনগণসহ সকল শ্রেণি পেশার মানুষকে হত্যা শুরু করে। তারা ভেবেছিলো এভাবে হত্যাযজ্ঞ চালিয়ে পুবর্ পাকিস্তানের স্বাধীনতাকামী জনগণকে দমিয়ে রাখবে। কিন্তু সে স্বপ্ন তাদের অধরাই থেকে যায় বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে সেইরাতে নিহত সকল মানুষের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin