বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

২৭এপ্রিল বিপিজেএ’র দ্বি-বার্ষিক নির্বাচন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭ এপ্রিল-২০২৪ ইং তারিখ বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে নির্বাচন কমিশনারগণ সকল প্রস্তুতি গ্রহন করেছেন। রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জস্থ বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার ১ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আর একই কার্যালয়ে ২এপ্রিল দুপুর-২টা হতে বিকেল ৫টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহন, ৩ এপ্রিল দুপুর-২টা হতে বিকেল ৫টা পর্যন্ত আপত্তির উপর শুনানী ও নিস্পত্তি, ৪ এপ্রিল বেলা ১১টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৫ এপ্রিল বেলা-১১টা হতে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন বিতরণ ও জমা।

এছাড়াও ৬ এপ্রিল বেলা-১১টা হতে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা নেয়ার শেষ সময়, ৭ এপ্রিল দুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ৮ এপিল বেলা ১১টা হতে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী তালিকার উপর আপত্তি গ্রহন, ৯ এপ্রিল দুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত আপত্তির উপর শুনানী ও নিস্পত্তি ঘোষনা, ১০ এপ্রিল বেলা ১১টা হতে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার ও একই দিন বিকেল ৫টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৭এপ্রিল বেলা ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন এবং দুপুর ১.৩০ টা হতে ২.৩০টা পর্যন্ত ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিৎ করেছেন অত্র নির্বাচনের নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু ও নির্বাচন কমিশনার জিয়া হাসান আজাদ হিমেল। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সভাপতি,সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক ও প্রচার সম্পাদক, নির্বাহী সদস্য মিলে মোট সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠনের লক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনের ফি এবং নিয়মাবলী জানতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার যোগাযোগ করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin