রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

৪৮ ঘণ্টা সময় দিল শিক্ষার্থীরা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৮৯৪ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক: বাসভাড়া হাফ করার দাবি পূরণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সায়েন্সল্যাব থেকে সরে গেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে শুরু হওয়া সমাবেশ শেষ হয় বেলা দেড়টার দিকে। অন্যান্য দিনের মতো আজও আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এদিন ঢাকা কলেজ, আইডিয়াল ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও চার রাস্তার মোড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের অবরোধে নিউমার্কেট সড়কের দুই পাশে ব্যাপক যানজট তৈরি হয়। গণপরিবহন বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘ দিনেও তা বাস্তবায়ন হয়নি। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকরা খারাপ আচরণও করেছে। আমরা এসব ঘটনার বিচার চাই এবং হাফ ভাড়া নিশ্চিত করতে সরকারের প্রজ্ঞাপন চাই।

এসময় ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে আবার তারা মাঠে নামবেন বলে জানান। এদিকে একই দাবিতে গত ২০ নভেম্বর রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওইদিন দুপুর ১২টার দিকে স্থানীয় বিভিন্ন কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হয়ে হাফ পাসের দাবিতে মিছিল এবং বিক্ষোভ করে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin