বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী লিটনের মতবিনিময় সভায় বাঁধভাঙা উচ্ছ্বাস

  • প্রকাশ সময় শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মহানগরীর ৯নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বাদ মাগরিব হযরত শাহ মুখদুম ঈদগাহ মাঠ সংলগ্ন চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পদ্মা নদীকে বাণিজ্যিক কাজে ব্যবহার করতে চাই। ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ হয়ে রাজশাহী হয়ে আরিচা পর্যন্ত নৌরুট চালু এবং রাজশাহীতে নৌবন্দর স্থাপন করতে চাই। এটি চালু হলে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। এবার আমার প্রধান কাজ হবে আপনাদের ছেলে-মেয়েদের কর্মসংস্থান দেওয়া। কর্মসংস্থানের জন্য ঢাকা থেকে শিল্পপতির নিয়ে এনে শিল্প-কারখানা গড়ে তুলতে চাই।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, জাতীয় দলের সাবেক কিংবদন্তি ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, আসলাম শেখ, আবদুল গাফফার, ইমতিয়াজ সুলতান জনি, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক এহসানুল হক পিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, এফবিসিসিআই এর পরিচালক বিশিষ্ট শিল্পপতি শামসুজ্জামান আওয়াল, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাসেল জামান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদুল হাসান টুলু ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অত্র এলাকার সর্বস্তরের কয়েক হাজার মানুষ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin