রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

৯নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউন নবী দুদু’র মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক

  • প্রকাশ সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু ইন্তেকাল করেন (ইন্না —- রাজিউন)। আজ শনিবার দুপুর আনুমানিক ১টার সময় মহানগরীর দরগাপাড়ায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এক শোক বার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। শোক বার্তায় মহান মুক্তিযুদ্ধে এবং নিজ ওয়ার্ডের উন্নয়নসহ সামাজিক প্রতিষ্ঠানে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাসিক মেয়র লিটন।
উল্লেখ্য, শনিবার দুপুর আনুমানিক ১টার সময় মহানগরীর দরগাপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু। কিডনি রোগে এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শেষে নিজ বাসাতেই ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। ১/১১ এর সময় প্রায় ২ বছর রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin