বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসবেন না: কমলা হ্যারিস

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫৮৮ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে দেশটিতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে গুয়েতেমালায় গিয়ে এই আহ্বান চানান তিনি।

৭ জুন সোমবার গুয়েতেমালার প্রেসিডেন্টের আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই-এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন কমলা হ্যারিস। সেখানে তিনি বলেন, গুয়েতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের জনগণকে যুক্তরাষ্ট্রমুখী হওয়া থেকে বিরত রাখা খুবই জরুরি। সীমান্ত সুরক্ষিত রাখতে আইন প্রয়োগ করা হবে। অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারীদের সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং এভাবে আসবেন না।

দারিদ্র ও বেকারত্বের কারণে দীর্ঘদিন ধরেই মধ্য আমেরিকার দেশগুলোর বিপুল সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রহণে মরিয়া। দেশটির দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসীদের এই স্রোত নিয়ন্ত্রণে কমলা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই তার এই সফর।

সফরে কমলা হ্যারিস বলেন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা বিপজ্জনক। এতে করে মূলত পাচারকারীরাই লাভবান হয়। অবৈধ অভিবাসন ঠেকাতে গুয়েতেমালার সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথাও জানান কমলা হ্যারিস। তিনি বলেন, গুয়াতেমালার উত্তর ও দক্ষিণ সীমান্তে অভিবাসন ইস্যুতে একযোগে কাজ করার ব্যাপারে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আমি একমত হয়েছি। সূত্র: আল জাজিরা, বিবিসি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin