বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

অসুস্থ্য আওয়ামী লীগ নেতার পাশে ডাবলু সরকার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৫৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নগরীর নিউ মার্কেট সংলগ্ন গোরহাঙ্গা মহল্লায় ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় তার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

অসুস্থ আওয়ামী লীগ নেতা শরীফ উদ্দিন বেশকিছু দিন যাবৎ কোমড়ের মেরুদন্ডের জটিল সমস্যা কারণে বিছানা থেকে উঠা নামা করতে পারে না। পরে ডাক্তারের পরামর্শে তাকে কিছু পরীক্ষা দিলে তারপর তার মেরুদন্ডের সমস্যা দেখা দেয়। সেইসাথে তার হার্ট এর সমস্যা এবং ডায়াবেটিস দেখা দেয়। বর্তমানে ডাক্তারের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

ডাবলু সরকার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের পাশে থাকার আশ্বস্ত করেছেন। সেই লক্ষে সর্বদা আমি আপনাদের পাশে থাকবো। অসুস্থ শরীফ উদ্দিন-কে চিন্তা না করার পরামর্শ দেন তিনি। সেইসাথে মহান আল্লাহ তায়ালার নিকট তার সুস্থ্যতার জন্য দোয়া করেন। তিনি বলেন, আস্তে করে একটা চেয়ারে বসে নামাজ আদায় করবেন। তাহলে কোমড়ে অনেক আরাম পাবেন। নামাজের মাধ্যমে অনেক রোগ দূর হয়ে যায়। তার চিকিৎসার জন্য যথাসাধ্য সহায়তা করার আশ্বাস প্রদান করেন ডাবলু সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সানি, নগর ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন পারভেজ বন্ধন ও ছাত্রলীগ নেতা অনিক হাসান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin