রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আধা ঘণ্টার ব্যবধানে নারীকে দেয়া হলো দুই ডোজ টিকা

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪৫২ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রোজিনা বেগম (৩৮) নামে এক নারীকে আধা ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ আগস্ট) দুপুরে গণটিকাদান ক্যাম্পেইন চলাকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দুই টিকা নেয়া ব্যক্তি হলেন, রোজিনা বেগম (৩৮) সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মো. মুসলিম খানের স্ত্রী। তবে ওই নারী সুস্থ আছেন বলে জানিয়েছেন ক্যাম্পেইন সংশ্লিষ্টরা।

রোজিনা বেগমের স্বামী মুসলিম খান জানান, শনিবার (৭ আগস্ট) দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আসেন রোজিনা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর টিকা নেন তিনি। এরপর টিকা কার্ডের জন্য রোজীনা কেন্দ্রেই অপেক্ষা করতে থাকেন। প্রায় আধা ঘণ্টা পর টিকাদান-কর্মী আফরিন সুলতানা এসে আবারও রোজিনাকে টিকা দেন। দুই ডোজ টিকা নেয়ার পর এখনও পর্যন্ত রোজিনার শারীরিক কোনো সমস্যা হয়নি। তবে পরবর্তীতে কোনো সমস্যা হয় কিনা সেই দুশ্চিন্তায় আছেন মুসলিম।

এদিকে দুই ডোজ নেয়ার বিষয়টি জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া ওই টিকা কেন্দ্রে যান ঘটনাটি তদন্তের জন্য।

এ বিষয়ে জানতে চাইলে ডা. নোমান মিয়া আরটিভি নিউজ বলেন, রোজিনা প্রথমে একবার টিকা নিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার কেন্দ্রে এসে বলেন তিনি টিকা কার্ড ফেলে গেছেন। তখন টিকাদান-কর্মী আফরিন জিজ্ঞেস করলে বলেন তিনি টিকা নেননি। সেজন্য ওই নারীকে টিকা দেন। টিকা নেয়ার পর ওই নারী চলে গেছেন। তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি নিজের উৎসাহ থেকে এ কাজ করেছেন। তবে দুই ডোজ নিলেও ওই নারীর কোনো সমস্যা হবে না।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin