রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর, মেসির দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে আর্জেন্টিনা

  • প্রকাশ সময় রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪১৯ বার দেখা হয়েছে

 

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা ৩-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে। দলের হয়ে একটি করে গোল করেন রদ্রিগো দে পল, লাওতারো মার্তিনেস ও মেসি। নিজে গোল করার পাশাপাশি অপর দুই গোলেও অবদান রাখেন মেসি।
এবারের কোপায় এখন অবধি মেসি ৪টি গোল ও সমান অ্যাসিস্ট করেছেন। যা এবারের আসরে সর্বোচ্চ। আজ রোববার (৪জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় স্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকোতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হয় দুদল।

আক্রমণাত্মক শুরু করা আর্জেন্টিনা ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। মাঝমাঠ থেকে আরবোলেদার ক্রসে লাওতারো মার্তিনেস বল পেয়ে গোলরক্ষককে ছাপিয়ে ডানপ্রান্ত দিয়ে পোস্টের একেবারে কাছে গিয়ে শট করেন। তবে ইকুয়েডরের এক ডিফেন্ডার হেড করে সেভ করেন। দুই মিনিট পরেই মেসির নেওয়া কর্নার থেকে পেজ্জেল্লা শট নিলেও জালের খুব কাছে দিয়ে বেরিয়ে যায়।

২১তম মিনিটে লিড নেওয়ার দারুণ এক সুযোগ থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা। ইকুয়েডর ফুটবলারের ভুলে আর্জেন্টাইন তারকা বল পেয়ে শট নিলেও তা পোস্টে বাধা পড়ে। অবশ্য দুই মিনিট পরেই অল্পের জন্য গোল হজম করা থেকে বেঁচে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

অবশেষে ৩৯তম মিনিটে এক দলীয় আক্রমণ থেকে গোলের দেখা পায় আলবিসেলেস্তারা। বাঁ প্রান্ত থেকে মেসির ক্রসে জাল ফাঁকা পেয়ে গোল করেন রদ্রিগো দে পল। বিরতির ঠিক আগে অবশ্য গোল বঞ্চিত হয় ইকুয়েডর।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইকুয়েডরের কর্নার কিক থেকে মার্তিনেস আর্জেন্টিনাকে রক্ষা করেন। আর ৬৫তম মিনিটে তো মারাত্মক এক ক্রস থেকে আত্মঘাতী গোল খেতে বসেছিলেন মেসিরা। ম্যাচে ফিরতে মরিয়া ইকুয়েডর চার মিনিট পর আরও একটি আক্রমণ চালায়। তবে এনার ভ্যালেন্সিয়ার শট জালের অনেক বাইরে দিয়ে চলে যায়।

খেলার শেষদিকে ইকুয়েডর ডিফেন্ডারের মারাত্মক ভুলে ব্যবধান দ্বিগুণ হয় আর্জেন্টিনার। ৮৪তম গোলরক্ষকের কাছ থেকে বল পেয়ে আনহেল দি মারিয়া পিয়েরো হিনকাপেই নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আলগা বলে মেসির চমৎকার পাসে জাল খুঁজে নেন মার্তিনেস।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে ১০জনের দলে পরিণত হয় ইকুয়েডর। আনহেল দি মারিয়াকে ফাউল করায় দলটির ডিফেন্ডার পিয়েরো হিনক্যাপিয়েকে রেফারি লাল কার্ড দেখান। সেখান থেকে রেফারি আর্জেন্টিনাকে প্রথমে পেনাল্টির পুরস্কার দিলেও পরে ভিএআর দেখে ফ্রি-কিকের বাঁশি বাজান। তবে মেসির শক্তিশালী শট ইকুয়েডর গোলরক্ষকের পক্ষে সেভ করা অসম্ভব হয়ে পড়ে। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
আগামী ৬ জুলাই ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় শেষ চারের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin