রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

করোনায় নেই ৫ খেলোয়াড়, হারে শুরু বলিভিয়ার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৫০৪ বার দেখা হয়েছে

 

স্পোর্টস ডেস্ক: করোনা নিয়ে কোপা মিশন শুরু করতে হয়েছিল বলভিয়ার। টুর্নামেন্টের আগে পজিটিভ হয়েছেন ৫ খেলোয়াড়। এর মাঝে সর্বশেষ সাত ম্যাচে গোল করা স্ট্রাইকার মার্সেলো মার্তিনেসও ছিলেন। করোনায় তাদের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেলো পুরো দলই। কোপা আমেরিকায় এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে ৩-১ গোলে হেরেছে বলিভিয়া।

অবশ্য কোপায় দুই দলের লড়াইয়ে এতদিন একচেটিয়া আধিপত্য বিস্তার করে আসছে প্যারাগুয়েই। সেই ১৯৬৩ সাল থেকে প্যারাগুয়ের বিপক্ষে জয়ের মুখ দেখেনি বলিভিয়া। ১০ মিনিটে পেনাল্টিতে বলিভিয়া এগিয়ে যাওয়ার সুবাদে প্রত্যাশা বেড়ে গিয়েছিল এবার। হ্যান্ডবলের কারণে ভিডিউ রেফারির মাধ্যমে স্পট কিক পায় তারা। সুযোগ পেয়ে জাল কাঁপান আরউইন সাভেদ্রা।

প্রথমার্ধে পেনাল্টি ভাগ্য খুলেছিল প্যারাগুয়েরও। কিন্তু ভিডিউ রিভিউর কল্যাণে অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল করা হয় তা। এই সময় চাপ সৃষ্টি করলেও বলিভিয়ার জাল কাঁপাতে পারছিল না তারা। সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন প্যারাগুয়ের স্ট্রাইকার কাকু। লক্ষ্যের বাইরে দিয়ে মেরেছেন বল।

প্রথমার্ধের যোগ হওয়া সময়ে ১৯ বছর বয়সী ফরোয়ার্ড কুয়েলার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বলিভিয়া। এর পরেই প্যারাগুয়ের হাতের মুঠোয় চলে যায় ম্যাচটা। বিরতির পর থেকে আরও চেপে খেলার সুবাাদে ৬২ মিনিটে সমতা ফেরাতে পারেন কাকু। তার লো ভলি ডাইভ দিয়েও রুখতে পারেননি বলিভিয়া গোলরক্ষক কুরদানো। এর পর ৬৫ ও ৮০ মিনিটে জোড়া গোল করে প্যারাগুয়ের জয় সুনিশ্চিত করেন আনহেল রোমেরো।
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় ‘এ’ গ্রুপে শীর্ষে উঠে গেছে প্যারাগুয়ে। তার পরেই আর্জেন্টিনা ও চিলি।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin