রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কেন মহৌষধ বলা হয় নিমপাতাকে?

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫৭৭ বার দেখা হয়েছে
কেন মহৌষধ বলা হয় নিমপাতাকে

এস. আর. ডেস্ক : নিম পাতার গুণাগুণের কথা সবারই জানা আছে। সেই প্রাচীনকাল থেকে ওষধি হিসেবে ব্যবহার হয়ে আসছে নিমপাতা। মহৌষধ হিসেবেও পরিচিত প্রাকৃতিক এই পাতা। নিমপাতায় রয়েছে হাজারো উপকারী গুণাগুণ। নিয়মিত এর পাতা খেতে পারলে অনেক জটিল সমস্যা দূর হয়ে যায়।

নিমপাতা থেকে উপকার পেতে হলে প্রতিদিন সকালে খালি পেটে ভালো করে ধুয়ে কয়েকটা নিমপাতা খান। এছাড়াও নিম গাছের ডাল, পাতা ও বীজে বিভিন্ন উপকারী গুণাগুণ রয়েছে। নিম গাছের কাঠও অনেক ভালো। এতে উইপোকা বাসা বাঁধে না, ঘুণও ধরে না।

নিমপাতার উপকারিতার জন্য কেউ কেউ গরম আঁচে তেল ছাড়া ছেঁকে নিয়ে ভাতের সঙ্গে খেয়ে থাকেন। নিম তেলে ভিটামিন-ই এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই তেল ত্বক ও চুলের জন্য উপকারী। ত্বকে যদি কোনোরকম ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণের ভয় থাকে তাহলে নিয়মিত নিমপাতা দিয়ে গোসল করতে পারেন। এতে অনেক উপকার পাবেন।

তরুণীদের মাঝে অনেকেই ব্রণের সমস্যার জন্য বিভিন্ন চিকিৎসা নিয়ে থাকেন। কিন্তু তাতে আশানুরূপ ফল আসে না। নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ নিয়ে বেটে ত্বকে নিয়মিত ব্যবহারের ফলে ব্রণের সমস্যা সমাধান ছাড়াও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

অনেকে দাঁত ও মাড়ির সমস্যায় ভুগেন। এসব সমস্যায় নিমপাতার বিকল্প কিছু নেই। নিমের রস দাঁতের জন্য খুবই উপকারী। যাদের মুখে দুর্গন্ধ রয়েছে বা দাঁতে জীবাণু রয়েছে তাদের জন্য নিমপাতার রস বিশেষ ভূমিকা পালন করবে।

এছাড়াও চুল পড়া ও খুসকির সমস্যা থেকে সমাধানেও নিমপাতা ব্যবহার করা হয়। এ জন্য শ্যাম্পুর পর নিমপাতা দেয়া পানি দিয়ে চুল ও ক্ল্যাল্প ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে দেখবেন চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে এবং খুসকি দূর হয়েছে। সূত্র : নিউজ এইটিন

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin