রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

খাসির গোশত না পেয়ে বিয়ে ভেঙে অন্য মেয়েকে বিয়ে

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৫৩৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে করতে গিয়ে বরযাত্রীকে দেয়া খাবারের তালিকায় খাসির গোশত না পেয়ে বিয়েই ভেঙে দিলেন এক বর। কনের বাড়িতে খেতে বসে খাসির মাংস না পাওয়ায় অদ্ভুত এই কাণ্ড করে বসেছেন তিনি।

এমনকি কনের বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করেছেন অন্য এক নারীকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এ ঘটনা ঘটেছে ভারতের উড়িষ্যা প্রদেশে।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বিয়ের দিন খাবারের তালিকায় খাসির গোশত না পেয়ে রেগে আগুন হয়ে যান বর। সোজা বিয়েবাড়ি থেকে রওনা দেন বাড়ির পথে। তবে ফেরার পথে অন্য এক নারীকে বিয়ে করে তাকে নিয়ে হাজির হন বাড়িতে।

২৭ বছর বয়সী ওই বরের নাম রমাকান্ত পাত্র। উড়িষ্যার কেওনঝড় জেলায় রমাকান্তের বাড়ি। বুধবার বিকেলে তিনি পাশের জেলার বাঁধাগাঁওয়ে বিয়ে করতে যান। প্রথম দিকে সবকিছুই ঠিকঠাকই ছিল। কনের পরিবারের পক্ষ থেকে বরকে স্বাগত জানানো হয়। এরপর মধ্যাহ্নভোজনে নিয়ে যাওয়া হয় বরপক্ষের লোকজনকে।

কিন্তু খাওয়ার সময় শুরু হয় বিপত্তি। খাবারের তালিকায় নেই খাসির গোশত। রেগে চটে যান বর। এ নিয়ে খাবার পরিবেশনকারীদের সঙ্গে প্রথমে শুরু হয় তর্ক। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো বিষয়টি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।

বর যখন জানতে পারেন, খাবারের তালিকায় খাসির গোশত নেই, তখন সবাইকে অবাক করে সরাসরি বিয়েতে বেঁকে বসেন তিনি। বিয়েবাড়ি ছেড়ে বেরিয়ে আসে বরযাত্রী ও বর। সেই দিনটা নিজেদের এক আত্মীয়ের বাড়িতে থাকেন তারা। আরও অবাক করার মতো ব্যাপার যে, সেই রাতেই আর একটি মেয়েকে বিয়ে করে নেন রমাকান্ত। এরপর কেওনঝড়ে নিজের বাড়িতে ফেরেন ওই যুবক। সূত্র : ওয়ান ইন্ডিয়া

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin