রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

খেতে চাননি কনে, চুলের মুঠি ধরে খাওয়ালেন বর

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫৭৯ বার দেখা হয়েছে

বিয়েতে মিষ্টি খেতে চাননি কনে। তাই চুলের মুঠি ধরে হবু স্ত্রী’র মুখে মিষ্টি গুঁজে দিল বর। মিষ্টি খাওয়ানোর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বরের সেই হিংসাত্মক আচরণে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা।

ইনস্টগ্রামে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, বিয়ে করতে আসার পর বরকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন কনে। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে রীতিমতো লজ্জা পাচ্ছেন। মুখ তুলেও সেভাবে চাইছিলেন না। তারইমধ্যে কনেকে মিষ্টি খাওয়াতে যায় বর। কিন্তু মুখ ঘুরিয়ে নেন কনে। তাতেই প্রচণ্ড রাগ ওঠে বরের ।

চুলের মুঠি ধরে কনের মুখে মিষ্টি গুঁজে দেয়। স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে কনে মুখ খুলতে চাইছেন না। হবু স্ত্রীর মুখে মিষ্টি যাওয়ার পর তবেই চুলের মুঠি ছাড়ে বর। আশ্চর্যজনকভাবে বরের পাশে এক মহিলা দাঁড়িয়েছিলেন। তিনি কোনো শব্দও করেননি। অন্য কেউও সেখানে এগিয়েও আসেননি। তার পর এমন হাবভাব করে বর নড়েচড়ে দাঁড়ায়, দেখে মনে হচ্ছিল যেন যুদ্ধ জয় করেছে।

‘অফিসিয়াল-নিরানঞ্জনএম৮৭’ নামে একটি ইনস্টগ্রামে অ্যাকাউন্ট থেকে শেয়ার করা সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। তিনদিনে প্রচুর মানুষ সেই ভিডিওতে কমেন্টও করেছে। বরের সেই হিংসাত্মক আচরণের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। এক নেটিজেন লিখেছেন, ‘বিয়ের দিন এভাবে কনের সঙ্গে ব্যবহার করছেন বর – লজ্জাজনক! ভগবান জানেন, কীভাবে বাকি জীবন তার সঙ্গে ব্যবহার করা হবে। এরকম ব্যবহারের সময় কেউ আটকালও না।’

অপর আরেক নেটিজেন লিখেছেন, ‘এটা মোটেও মজাদার কিছু নয়। এটা হেনস্থা। এরপর কী হতে চলেছে, তা এটা থেকেই ইঙ্গিত মিলছে। আমি বিশ্বাস করতে পারছি না যে পরিবার এরকম হতে দিল। এগুলি মজার বা আনন্দের নয়, এগুলি দুঃখজনক।’ অপর এক নেটিজেন বলেন, ‘ওই লোকটার বিরুদ্ধে কেন পুলিশে অভিযোগ দায়ের করা হচ্ছে না?’ সূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin