রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোল শূন্য প্রথমার্ধে পিছিয়ে ছিল বাংলাদেশ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৭০১ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি লেগের খেলায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে গ্রুপ ‘ই’ এর খেলায় প্রথমার্ধ শেষ হয়েছে গোল শূন্যতে।

ম্যাচের শুরুতে নয় মিনিটের মাথায় রাকিবের করা থ্রো থেকে ডি বক্সে বল পেয়েও সহজ সুযোগ মিস করেন তারিক কাজী।

এরপর ১১ মিনিটের মাথায় বিপিন সিংয়ের লম্বা শট ডি বক্সে পান উদান্ত সিং। তবে সেটা বাংলাদেশ দলের ডিফেন্সের কল্যাণে বেঁচে যায়।

প্রথমার্ধের ৩৬ মিনিটে কর্নার থেকে পাওয়া বল থেকে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ১৭ নাম্বার জার্সি-ধারী শাহিদুল।

তবে সব মিলে পিছিয়েই ছিল বাংলাদেশ। ভারতের নেয়া ৬টি শটের পরিবর্তে বাংলাদেশ নিয়েছে ২টি। যেখানে টার্গেট শট ছিল ভারতের ২টি, বাংলাদেশের ১টি।

৭৪% বল দখলে নেয় ভারত, ২৬% দখল নেন জামাল ভুঁইয়ারা। বাংলাদেশের ২টি হলুদ কার্ডের (২ মিনিটের মাথায় রাকিব হোসেন ও ৩৪ মিনিটে রহমত মিয়া) পরিবর্তে কোনো কার্ড দেখতে হয়নি সুনীল ছেত্রিদের।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin