রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী কলেজিয়েট স্কুল এর ২০০ বছর পূর্তিতে আলোচনা সভা প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সনদ ও নগদ অর্থ বিতরণ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত পবা-মোহনপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই: এমপি মিলন খাদ্যশস্যে সমৃদ্ধ এবং জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে: এমপি মিলন পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

জরিমানা দিয়ে বছর শুরু করল ভারত

  • প্রকাশ সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৫৫৪ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে বেশ আনন্দেই বছর শেষ করেছিল ভারত। তবে নতুন বছরের প্রথম দিনেই ভারতীয় ক্রিকেট দল পেল দুঃসংবাদ। নিয়ম মানতে ব্যর্থ হওয়ায় দলটির সব ক্রিকেটারকেই দিতে হচ্ছে জরিমানা।

সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে ২০২১ সাল শেষ করেছে ভারত। এই ম্যাচে স্লো ওভার রেটে ধরা পড়েছে বিরাট কোহলির দল। সেঞ্চুরিয়ন টেস্টে নির্ধারিত সময়ে একটি ওভার কম করেছে তারা।

প্রোটিয়াদের বিপক্ষে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুসারে পুরো ১২ পয়েন্টই পেয়েছিল ভারত। কিন্তু নতুন বছরের প্রথম দিনই সেখান থেকে কেটে নেয়া হয়েছে একটি পয়েন্ট। কারণ সেই স্লো ওভার রেট।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী প্রতিটি স্লো ওভার রেটের জন্য একটি করে পয়েন্ট কাটা হয়। তাই ভারতের ঝুলি থেকেও নিয়ম অনুযায়ী এক পয়েন্ট কেটে নেয়া হয়েছে।

শুধু তাই নয়, পুরো দলের সব খেলোয়াড়কে ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানাও করা হয়েছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি দিয়েছেন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এ শাস্তি মেনে নেয়ায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এর আগে গত আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে দুইটি স্লো ওভারের কারণে দুই পয়েন্ট হারিয়েছে ভারত। সবমিলিয়ে তাদের ঝুলিতে এখন আট ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ৫৪ পয়েন্ট রয়েছে।

জরিমানা দিলেও ম্যাচ জেতায় বেশ স্বস্তিতে আছে ভারত। বাকি দুই ম্যাচে না হারলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়বে তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin