রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জয়যাত্রা টেলিভিশন ঘিরে ছিল হেলেনা জাহাঙ্গীরের চাঁদাবাজি

  • প্রকাশ সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৫২০ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনকে কেন্দ্র করে সাংবাদিক নিয়োগসহ বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছিল প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পরিচয় দেওয়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। একেকজনের কাছ থেকে আদায় করতেন একেক ধরনের অর্থ। কারও কাছ থেকে ২০ হাজার, কারও থেকে ৩০ হাজার, আবার কারও কাছ থেকে লাখ টাকা চাঁদা আদায় করেছেন প্রতারক হেলেনা জাহাঙ্গীর।

শুক্রবার (৩০ জুলাই) উত্তরা র‌্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালক খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

তিনি বলেন, জয়যাত্রা টেলিভিশনকে ঢাল হিসেবে ব্যবহার করে আসছিলেন হেলেনা জাহাঙ্গীর। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন তিনি। এই চাঁদাবাজি কিংবা অপতৎপরতার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

যারা জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশনের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন, তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসার পরামর্শ দেন কমান্ডার আল মঈন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin