রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

টিকা নেয়ার পরও হাসপাতালে ভর্তি শতাধিক

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪৮৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের টিকা নেওয়ার পরও নতুন ধরনের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। খবর আল জাজিরার

করোনা বিষয়ক আপডেট তথ্য রাখা গণস্বাস্থ্য ইংল্যান্ড (পিএইচই) জানিয়েছে, এখন পর্যন্ত যারা করোনার টিকা গ্রহণ করেনি তাদের মাঝে করোনায় আক্রান্ত রোগীদের কাছ থেকে দ্রুত করোনা ছড়িয়ে পড়তে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত নতুন করে ১ হাজার ৪৬৭ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে কেউ টিকা গ্রহণ করেনি। নতুন করে করোনায় আক্রান্তের হার ৫৫ দশমিক ১ শতাংশ। এছাড়া দুই ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১২ জন পুনরায় করোনায় আক্রান্ত হয়েছে। টিকা গ্রহণ করার পরও আক্রান্তের হার ৩৪ দশমিক ৯ শতাংশ।

যুক্তরাজ্যে টিকাগ্রহণকারী সবাইকে অ্যাস্ট্রাজেনেকে, মডার্না এবং ফাইজার বায়োএনটেকের দুই ডোজ করে টিকা দেওয়া হয়। দেশটির প্রাপ্ত বয়স্কের ৭৫ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার প্রধান নির্বাহী জেনি হ্যারিস বলেন, করোনা নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের আরো বেশি টিকাদান কার্যক্রম চালাতে হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin